― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

গোপালগঞ্জের পরিস্থিতি ধৈর্যের সাথে সামলানোর চেষ্টা করছে পুলিশ: আইজিপি

ডেস্ক রিপোর্ট:
গোপালগঞ্জের পরিস্থিতি ধৈর্যের সাথে সামলানোর চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। তিনি বলেছেন, ধৈর্য ধরে তারা গোপালগঞ্জের পরিস্থিতি সামলানোর চেষ্টা করছেন।

বাহারুল আলম বলেছেন, ”উচ্ছৃঙ্খলতা যা হয়েছে, সেটা যতটুকু সম্ভব আমরা ধৈর্যের সাথে প্রশমন করার চেষ্টা করছি, আমরা এখন রিইনফোর্সড (আরো পুলিশ সদস্য পাঠানো) করছি, পুরো জিনিসটা নিয়ন্ত্রণে আনার জন্য। আমরা লিথ্যাল (প্রাণঘাতী অস্ত্র) কোনো কিছু ব্যবহার করছি না, তাই আমাদের একটু সময় লাগছে।”

এনসিপির সমাবেশ ঘিরে সকাল থেকেই গোপালগঞ্জ শহরে উত্তেজনা চলছে। পুলিশ ও সেনাবাহীনির সহায়তায় এনসিপি নেতারা গোপালগঞ্জ ছাড়লেও সন্ধ্যা পর্যন্ত সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি।

এনসিপির সমাবেশ ঘিরে গোপালগঞ্জ রণক্ষেত্র। দুপুরের ছবি।