― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপি’র ৭ দিনের শোক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সাতদিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) থেকে আগামী একসপ্তাহ দলটির সব কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হবে। এই সময়ে কালো ব্যাজ ধারণ করবেন দলটির নেতাকর্মীরা।

একই সঙ্গে দলটির নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয় ও গুলশানের চেয়ারপার্সনের কার্যালয়সহ সব কার্যালয়ে শোক বই খোলা রাখবে বিএনপি।

আজ মঙ্গলবার সকাল নয়টায় দলের পক্ষ থেকে খালেদা জিয়ার মৃত্যুর খবর জানানোর পর এই কর্মসূচি ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “এগুলো প্রাথমিকভাবে নেওয়া কর্মসূচি। পরবর্তীতে আরও কর্মসূচি ঘোষণা করা হবে।”