― Advertisement ―

কোটাবিরোধী আন্দোলন: সড়ক অবরোধ করে বিএম কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা পদ্ধতি বাতিলের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (৯...

কুয়াকাটা সৈকতে হিজড়া জনগোষ্ঠীদের নিয়ে ভিন্নধর্মী ম্যারাথন ও পরিচ্ছন্নতা অভিযান

আবুল হোসেন রাজু,

কুয়াকাটা প্রতিনিধি

পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে হিজড়া জনগোষ্ঠীদের নিয়ে ভিন্নধর্মী এক দৌড়-প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। হিজড়া সম্প্রদায়, স্বেচ্ছাসেবী ও স্থানীয়দের অংশগ্রহণে প্রায় ২৫ জন প্রতিযোগী এই ম্যারাথনে অংশগ্রহণ করেন।

রবিবার (১৪ জুলাই) বিকেলে কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে পূর্ব পাশে ঝাউবন এলাকা পর্যন্ত ২ কিলোমিটার এই দৌড় প্রতিযোগিতার আয়োজন করেন তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রতিষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংগঠন বৃহন্নলা।

প্রতিযোগিতায় হিজড়াদের মধ্যে প্রথম স্থান অধিকার করেন- পিয়া (হিজড়া) ২য় স্থান আভা মুসকান তিথি (ট্রান্সজেন্ডার নারী), ৩য় নদী (হিজড়া)। মেয়েদের মধ্যে প্রথম সানজিদা ইসলাম মিমি, ২য় সাদিয়া আফরোজ, ৩য় জান্নাতুল ফেরদৌস পূর্ণতা। ছেলেদের মধ্যে প্রথম মোহাইমিনুল ইসলাম, ২য় নেহাল আহমেদ, ৩য় রুহুল আমিন।

সংগঠনের নেতারা জানান, সমাজের সকল স্তরের সদা বঞ্চিত তৃতীয় লিঙ্গের মানুষদের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি সৃষ্টি ও সচেতনতার বার্তা পৌঁছে দিতে এ আয়োজন। এ আয়োজন এর অংশ হিসাবে রবিবার সকালে কুয়াকাটা শ্রীমঙ্গল বৌদ্ধবিহারে রাখাইন শিক্ষার্থীদের সাথে জেন্ডার সেনসিটাইজেশন সেশন আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি সাদিকুল ইসলাম, শ্রীমঙ্গল বৌদ্ধ বিহারের পরিচালক ইন্দ্র বংশ ভিক্ষ, কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন আনু, সাধারণ সম্পাদক হোসাইন আমির প্রমুখ।

এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়ে নিয়ে পিয়া (হিজড়া) জানান, তোর প্রতিযোগিতায় এই ম্যারাথন অনুষ্ঠানটি আমার বেশ প্রিয়। এর আগে আমি বেশ কয়েক জায়গায় আবেদন করেছি কিন্তু অংশগ্রহণ করার সুযোগ হয়নি আজকে এই সংগঠনের উদ্যোগে কুয়াকাটা এত সুন্দর একটি জায়গায় অংশগ্রহণ করার সুযোগ পেয়েছি। এটা কি ভালো লাগার পাশাপাশি স্থানীয় মানুষ এই বিষয়টা উপভোগ করছে। আমরা সাধারণ মানুষের মতো জীবন যাপন করতে চাই, সমাজ থেকে বৈষম্য দূর করতে চাই।

তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রতিষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংগঠন বৃহন্নলার প্রতিষ্ঠাতা ও সভাপতি সাদিকুল ইসলাম বলেন, সমাজে নারী পুরুষ কিংবা তৃতীয় লিঙ্গের এই যে অবহেলিত মানুষ। এদের নিয়ে যে কি আলাদা বৈষম্য তৈরি হয়, শিশুকাল থেকে এই বৈষম্যটা যাতে আর কোন মানুষের মধ্যে তৈরি না হয় যে কারণে আমাদের এই আয়োজন। আমাদের এই বৃহন্নলা সংগঠনটি এই কাজ করছে। আমাদের উদ্দেশ্য প্রতিটি মানুষ আমরা সমাজে মানুষ হিসেবে বসবাস করতে চাই। কে নারী, কে পুরুষ কিংবা কে হিজড়া এটা নিয়ে যেন কেউ তার অধিকার থেকে বঞ্চিত না হয়।
এছাড়াও সোমবার(১৫ জুলাই) সকাল ১১ টায় হিজড়া জনগোষ্ঠীদের নিয়ে কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্ট থেকে দুই কিলোমিটার পূর্ব ও পশ্চিমে পরিস্কার করা হয়।
স্বেচ্ছাসেবী সংগঠন বৃহন্নলা উদ্যোগে এ পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন,ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজনের পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদ, প্রতিষ্ঠাতা ও সভাপতি সাদিকুল ইসলাম,ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জনের পুলিশ পরিদর্শক আব্দুল খালেকসহ বৃহন্নলা সংগঠনের জেন্ডার ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।এখানে আগত সকল পর্যটকদের কে আমরা নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি।