― Advertisement ―

বাংলাদেশে বিনিয়োগের এখনই সময়: চীনা ব্যবসায়ীদের প্রধানমন্ত্রী

পারস্পরিক স্বার্থে ‘বিশ্বের সবচেয়ে উদার’ বিনিয়োগ ব্যবস্থার সুবিধা নিয়ে চীনা ব্যবসায়ী সম্প্রদায়কে বাংলাদেশের প্রধান খাতগুলোয় বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মঙ্গলবার বেইজিংয়ের সাংগ্রি-লা সার্কেলে...

কলরেট ও ইন্টারনেট সেবার শুল্ক প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

ডেস্ক রিপোর্ট: মোবাইল-টেলিফোনে কথা বলা ও ইন্টারনেট–সেবার ওপর নতুন শুল্ক আরোপ করার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন ।

রোববার (১২ জানুয়ারী ) রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

টেলিযোগাযোগ খাতকে হুমকির মুখে পড়বে। গ্রাহকের স্বার্থ বিবেচনা না করে এ ধরনের সিদ্ধান্ত মানুষকে ভোগান্তিতে ফেলবে। তাই সরকারকে অবিলম্বে এই সিদ্ধান্ত প্রতাহার করতে হবে হুশিয়ারী দেয়া হয় মানববন্ধনে।

মানববন্ধনে বেসিসের সাবেক সভাপতি ফাহিম মাশরুর বলেন, কারও সঙ্গে আলোচনা না করে নতুন করে ইন্টারনেট সেবায় কর আরোপ একধরনের স্বৈরতান্ত্রিক আচরণ। নতুন করে কর বাড়ালে টেলিযোগাযোগ ইন্টারনেট সেবা খাত হুমকির মুখে পড়বে।

মুঠোফোনে ১০০ টাকা রিচার্জ করে কথা বললে এবং ইন্টারনেট ব্যবহার করলে সরকার এখন দুই টাকা বেশি নিচ্ছে। মোট নিচ্ছে প্রায় ৩০ টাকা। বাসায় যাঁরা ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার করেন, তাঁদের ৫০০ টাকা বিলের ওপর মোট করভার সাড়ে ৭৭ টাকা দাঁড়িয়েছে, আগে যা ছিল ২৫ টাকা।

মানববন্ধনের আরও বক্তব্য দেন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সাবেক পরিচালক খালিদ আবু নাসের, আইএসপিএবির সভাপতি ইমদাদুল হক, পাঠাওয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম আহমেদ, প্রযুক্তিবিদ ফিদা হক প্রমুখ।

প্রসঙ্গত: গত বৃহস্পতিবার শতাধিক পণ্য ও সেবার ওপর মূল্য সংযোজন কর (মূসক/ভ্যাট) ও সম্পূরক শুল্ক বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। নতুন করহার ইতিমধ্যে কার্যকর হয়েছে।

এতে মুঠোফোনের সিম বা রিম কার্ড ব্যবহারের মাধ্যমে সেবার ওপর সম্পূরক শুল্ক ২০ শতাংশ থেকে বাড়িয়ে ২৩ শতাংশ করা হয়েছে। পাশাপাশি প্রথমবারের মতো ব্রডব্যান্ড ইন্টারনেট–সেবায় ১০ শতাংশ সম্পূরক শুল্কও বসানো হয়েছে।