― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

এনআইডি বাতিলের আগে তদন্তের নির্দেশ ইসির

ডেস্ক রিপোর্ট : জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন আবেদন বাতিলের ক্ষেত্রে আবেদনকারীর দেওয়া তথ্য উপাত্ত পরীক্ষা ও যথাযথভাবে তদন্তের পর সিদ্ধান্ত নিতে সব মাঠ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

এনআইডি সেবাদাতা এ প্রতিষ্ঠানের পরিচালক (অপারেশন্স) মো. আব্দুল হালিম ইতোমধ্যে নির্দেশনাটি সব উপজেলা, জেলা ও আঞ্চলিক কর্মকর্তাদের পাঠিয়েছেন।
 
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, এনআইডি সংশোধনের আবেদনগুলো সমস্যার ধরন অনুযায়ী ‘ক’ থেকে ‘ঘ’ পর্যন্ত ক্যাটাগরিতে ভাগ করে নিষ্পত্তি করে থাকে নির্বাচন কমিশন। ‘ক’ ক্যাটাগরি সবচেয়ে কম জটিল আবেদন হিসেবে ধরা হয়।

চলমান ভোটার তালিকা হালনাগাদে এনআইডি সংশোধন কার্যক্রমও অব্যাহত রয়েছে। এজন্যই নির্দেশনাটি দিয়েছে ইসি।

বিএম/জ/রা