― Advertisement ―

কোটাবিরোধী আন্দোলন: সড়ক অবরোধ করে বিএম কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা পদ্ধতি বাতিলের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (৯...

উজিরপুরে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে ওয়াকাথন ও মুক্ত আড্ডা

উজিরপুর প্রতিনিধিঃ সারাদেশের ন্যায় বরিশালের উজিরপুর উপজেলায় জাতীয় সমাজ সেবা দিবস উপলক্ষে ওয়াকাথন ও মুক্ত আড্ডা অনুষ্ঠিত হয়েছে ।

বৃহস্পতিবার (২ জানুয়ারী) উপজেলা প্রশাসন ও  সমাজ সেবা অফিসের আয়োজনে প্রধান অতিথি হিসেবে ওয়াকাথন ও মুক্ত আড্ডার উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা।

উদ্ভোধন শেষে পায়ে হেঁটে ওয়াকাথনে অংশ গ্রহণ করেন অতিথি বৃন্দ । পড়ে উপজেলা সভাকক্ষে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে মুক্ত আড্ডায় বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা।

বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) হাসনাত জাহান খাঁন, মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম, মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইশরাত জাহান ।

এছাড়াও মেরিন ফিসারিজ কর্মকর্তা মাহাবুব হোসেন, পল্লী সঞ্চয় ব্যাংক ম্যানেজার সমির চন্দ্র হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা আক্রাম হোসেন , উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির মাওলানা কাওসার হোসেন, বীর মুক্তিযোদ্ধা আলমগীর হাওলাদার, উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আঃ রহিম সরদার, সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান মাসুম, গুঞ্জন সংগীত একাডেমির পরিচালক মোঃ ফরিদ হোসেন রানা, জুলাই  ২০২৪ গনঅভ্যুত্থানের যোদ্ধা মোঃ রিয়াজ উদ্দিন, আল সাকিব, আল আমিন, আব্দুল্লাহ আল রাফি, আরাফাত, ইশরাত জাহান সুমাইয়া, লিজা আক্তার, আদিবা নাফিসা, আখি মনি, প্রীয়াংকা দত্ত সহ অনেকে উপস্থিত ছিলেন ।

অনুষ্ঠান শেষে সমাজ সেবা অফিসের কর্মকান্ডে শ্রেষ্ঠত্ব অর্জন করায় দুজন ইউনিয়ন কর্মীকে পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয়।

বিএম/জ/রা