― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

১৭ দিন পর বিচারিক কার্যক্রমে ফিরেছে সুপ্রিম কোর্ট

ডেস্ক রিপোর্ট: অবকাশ,সরকারি ও সাপ্তাহিক ছুটি শেষে ১৭ দিন পর নিয়মিত বিচারিক কার্যক্রমে ফিরেছে বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট।

রোববার (৫ জানুয়ারী ) সকাল ৯টার কিছু পর আপিল বিভাগের বিচারিক কার্যক্রম শুরু হয়। আজ থেকে হাইকোর্ট বিভাগে ৫৩টি বেঞ্চে কার্যক্রম চলবে। সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দেয়া এসব বেঞ্চে আজ বিচারিক কার্যক্রম চলছে।

অবকাশকালীন সময়ে আপিল বিভাগের চেম্বার জজ আদালতে এবং হাইকোর্ট বিভাগে বেশক’টি বেঞ্চে জরুরি মামলা সংক্রান্ত বিষয়াদির শুনানি ও নিষ্পত্তি হয়েছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) নিয়মিত বিচারিক কার্যক্রম শুরুর কথা থাকলেও অন্তর্বর্তী সরকারের ভূমি মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা, সাবেক অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফের প্রতি শ্রদ্ধা নিবেদনে ওইদিন বিচারিক কার্যক্রম বন্ধ রাখা হয়।

বিএম/জ/রা