নিজস্ব প্রতিবেদক:
ভাত এ দেশের মানুষের প্রধান খাদ্য। আর সেই ভাতের একমাত্র উপকরণ চালের বাজারে ফের অস্থিরতা শুরু হয়েছে। সরবরাহ ও মজুদ ঠিকঠাক থাকলেও সুনির্দিষ্ট কোন কারণ ছাড়াই লাফিয়ে লাফিয়ে বাড়ছে খুচরা ও পাইকারি বাজারে সব ধরনের চালের দাম।
অস্থিরতা কমিয়ে চালের বাজার স্বাভাবিক রাখতে দাম বাড়ার কারণ অনুসন্ধানে নেমেছে বাণিজ্য ও খাদ্য মন্ত্রণালয়।
কতটা বেড়েছে চালের দাম:
সরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান টিসিবির হিসাব অনুযায়ী এক মাসের ব্যবধানে চালের দাম কেজিতে অন্তত বেড়েছে ৭ টাকা। আর এক বছরের ব্যবধানে বেড়েছে প্রায় ১৬ টাকা হারে।
এদিকে এক মাসের ব্যবধানে দেশের পাইকারি বাজারে বস্তাপ্রতি (৫০ কেজি) সর্বোচ্চ বেড়েছে ৩০০ টাকা। চাহিদা আর প্রকারভেদে প্রায় সারা দেশেই চালের দাম বেড়েছে বস্তাপ্রতি ২০০ থেকে ২৫০ টাকা হারে।
গণমাধ্যমে বাংলাদেশ রাইস মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সহসভাপতি কাওসার আজম বাবু বলেন, পবিত্র ঈদুল আজহা ঘিরে প্রায় অর্ধমাস বন্ধ থাকার পর এখন বাজারগুলো খুলেছে পুরোদমে। তার প্রভাবে চালের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে।
তিনি আশা করছেন, কয়েক দিনের মধ্যে চালের বাজারে অস্থিরতা কমে আবারও স্বাভাবিক পর্যায়ে চলে আসবে।
টিবিএম/জ/রা



