― Advertisement ―

আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ৮০০ জনে  

আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা  বেড়ে ৮০০ জনে পৌঁছেছে।  রোববার (৩১ আগস্ট) গভীর রাতে দেশটির পূর্বাঞ্চলে এই ভূমিকম্পের আঘাত প্রায় আড়াই হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।

 হতাহতের সংখ্যা আরো বাড়তে বলে এক সংবাদ সম্মেলনে  জানিয়েছেন দেশটির সরকারি মুখপাত্র মৌলভি জাবিহুল্লাহ মুজাহিদ। 

 সোমবার (১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।  

 সংবাদ সম্মেলনে সতর্ক করে মৌলভি জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

এছাড়া শত শত মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে৷ 

টিবিএম/জ/রা