ডেস্ক রিপোর্ট : দেশজুড়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উদযাপিত হচ্ছে।
সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, সরস্বতী জ্ঞান ও বিদ্যার দেবী। প্রতি বছর মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে ভক্তরা দেবীর আরাধনা করে থাকেন।
সোমবারের (০৩ ফেব্রুয়ারি) পঞ্চমী তিথিতে অগণিত ভক্ত বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠার্থী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন।
শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠান ও মন্দিরে বিশেষ পূজার আয়োজন করে থাকেন।



