― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

আজ জামায়াতের ‘জাতীয় সমাবেশ’

নিজস্ব প্রতিবেদক:

আজ সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে “জাতীয় সমাবেশ” করবে বাংলাদেশ জায়ায়াতে ইসলামী।

শনিবার বেলা ২টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই সমাবেশ শুরু হবে। দলের আমির ডা: শফিকুর রহমানের সভাপতিত্বে সমাবেশে কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন।

ভোরের আলো ফোটার সাথে সাথেই দলে দলে সমাবেশস্থলে যাচ্ছেন নেতাকর্মীরা।

এর আগে গতকাল শুক্রবার সন্ধ্যা থেকেই হাজার হাজার নেতাকর্মীরা উদ্যানে জড়ো হতে শুরু করেছেন।

ভোররাত থেকেই সমাবেশস্থলে নেতাকর্মীদের ভিড়।

দেখা গেছে: আজ শনিবার ভোর থেকেই রাজধানী শহরের মহাখালী, ফার্মগেট, কারওয়ান বাজার, বাংলামটর, শাহবাগ, টিএসসি, দোয়েল চত্বর, কাকরাইল ও মৎসভবন এলাকায় বড় বড় মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা।

সকালেই সমাবেশস্থল নেতকার্মীতে পূর্ণ হয়ে গেছে।

টিবিএম/জ/রা