― Advertisement ―

‘নিষ্প্রভ’ কেইনের কাঁধে সতীর্থদের আস্থার হাত

বুন্ডেসলিগায় গোলের পর গোল করে ইউরোতে খেলতে এসে নিজেকে যেন খুঁজে ফিরছেন হ্যারি কেইন। টুর্নামেন্টে এখনও দেখা যায়নি তার সেরা চেহারা। তবে এনিয়ে একদমই...

আজকে নিয়ম রক্ষা ম্যাচে বাংলাদেশ-পাকিস্তান মুখোমুখি

ক্রিড়া ডেস্ক: আজকে নিয়ম রক্ষা ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান। এই দুই দলের জিতলেও কিছু নেই, হারলেও কিছু নেই।

যে-ই জিতুক, যে-ই হারুক, এই ম্যাচ শেষে বাংলাদেশ দল দেশে ফিরে যাবে, পাকিস্তান দল হয়ে যাবে শুধুই দর্শক।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের আজকের নিয়ম রক্ষার ম্যাচটিতে বাংলাদেশকে ফেবারিট বললে ভুল কিছু বলা হবে না।

পাকিস্তান ঘরের মাঠে খেলছে বলেই তাদের ফেবারিট বলা যাবে না।

টুর্নামেন্টে তাদের অবস্থাও তো বাংলাদেশের মতোই—প্রথম দুই ম্যাচেই হার এবং বিদায়।

আবার এমনও নয় যে গত আগস্টে এই মাঠে পাকিস্তানকে ২-০ তে টেস্ট সিরিজে হারিয়েছে বলেই বাংলাদেশ আজ ফেবারিট।

বিএম/জ/রা